সর্বশেষ :
partners logo
12:27 pm BdST, Thursday, Sep 9, 2010
ছাত্রলীগের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৬
Fri, Feb 19th, 2010 9:51 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ছাত্রলীগের দুই গ্র"পের বন্দুকযুদ্ধে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার মহশেপুর গ্রামে স্থানীয়ভাবে সরকার ও দেওয়ান গ্র"প নামে পরিচিত ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষে আরো ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

মাথায় গুলিবিদ্ধ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খায়রুল ইসলাম ওরফে পাভেলকে (৩০) ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া গুলিবিদ্ধ সালাম (২৮), বেলাল (২৫), শামসুল হক (৩০), মোবারক (৩২) ও মহিউদ্দিনসহ (২৮) অন্য আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সাংবাদিকদের জানায়, সরকার গ্র"প নামে পরিচিত পক্ষের নেতৃত্ব দেন মো. ইউসুফ নামে ছাত্রলীগের এক কর্মী। অপরপক্ষে দেওয়ান গ্র"পের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাভেল।

প্রত্যক্ষদশীরা জানান, দুপক্ষের মধ্যে গোলাগুলির সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলি ও বোমার শব্দে আশপাশের গ্রামগুলোর মানুষও ছুটাছুটি করে নিরাপদ স্থানে সরে যায়।

প্রত্যক্ষদর্শী শাহিন মিয়া জানান, সংঘর্ষের সময় বৃষ্টির মত গুলি ছোড়ে দুপক্ষ। এ সময় অনেকেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি গোলাম মাওলা তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, পরিকল্পিতভাবে বিএনপি ও জামায়াতের লোকজন ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

Rank