সর্বশেষ :
partners logo
10:07 pm BdST, Tuesday, Feb 9, 2010
ধানের বস্তার মধ্যে আড়াল করে আনা হচ্ছিলো ৫ হাজার বোতল ফেন্সিডিল
Fri, Sep 18th, 2009 10:47 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানের বস্তার মধ্যে আড়াল করে আনার সময় প্রায় পাঁচ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ট্রাকে করে আনার সময় টঙ্গী থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে।

ট্রাকটিকে আটক এবং কালা মিয়া (৩৫) নামে সেটির হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

৩৩ টি বস্তায় চার হাজার নয় শ' ৫০ বোতল ফেন্সিডিল ২০টি ধানের বস্তা দিয়ে আড়াল করে ভারত থেকে ঢাকায় আনা হচ্ছিল।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনছে- এ রকম সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর, র‌্যাব-১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান শুরু করে।

ভোর পাচটার দিকে তারা গাজীপুরের টঙ্গীর কামারপাড়ার (মুন্নী কটন মিলসের পার্শ্বে) অবস্থান নেয়।

সেখানে তারা জানতে পারেন, ধানের আড়ালে ফেন্সিডিল বোঝাই একটি ট্রাক হিলি স্থল বন্দর থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নম্বর প্লেট পরিবর্তন করে ঢাকার দিকে আসছে।

ট্রাকটি কামারপাড়া রোডে পৌঁছালে সেটি তল্লাশী করে ২০ বস্তার ধানের আড়ালে ৩৩ টি বস্তায় ৪৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটক ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এসএইচ/২২৩৮ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank