সর্বশেষ :
partners logo
12:42 am BdST, Wednesday, Feb 10, 2010
৬৪২ রানের জবাবের ভিত্তি গড়ছে শ্রীলঙ্কা
Wed, Nov 25th, 2009 9:23 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
কানপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানপুরের ব্যাটিং স্বর্গে স্বাগতিক ভারতকে ৬৪২ রানে থামানোর পর দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৬৬ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই তিলকরতে দিলশানকে ওঝার ক্যাচ বানিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন জহির খান তা মোটামুটি সামলে নিয়েছেন পারানাভিতানা (৩০*) ও সাঙ্গাকারা (৩০*)। দলকে নিরাপদ অবস্থানে নিতে অবশ্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে তাদের।

এর আগে গৌতম গম্ভির (১৬৭), বীরেন্দর শেবাগ (১৩১) ও রাহুল দ্রাবিড়ের (১৪৪) সেঞ্চুরির সুবাদে খুব সহজেই অন্তত সাড়ে সাতশ পেরোনোর সম্ভাবনা জাগালেও স্পিনার রঙ্গনা হেরাথের বোলিংয়ে ৫ উইকেটে ৬১৯ থেকে ৬৪২ রানে অলআউট হয়ে যায় ভারত। হেরাথ ১২১ রানে ৫ উইকেট নেয়ায় মাত্র ২৯ রানে শেষ ৬ উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১১০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank