সর্বশেষ :
partners logo
12:21 am BdST, Wednesday, Feb 10, 2010
খুলনায় বিডিআর বিদ্রোহের বিচার ডিসেম্বরে
Wed, Nov 25th, 2009 9:43 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
খুলনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা অঞ্চলে বিডিআর বিদ্রোহের বিচার ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে।

সাতক্ষীরা জেলার নীল ডুমুরে সপ্তম রাইফেল ব্যাটালিয়নে এ বিচার আদালতের কাজ চলবে বলে জানান খুলনা সেক্টর সদর দপ্তরের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা সেক্টর সদর দপ্তরের আওতাধীন সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন, নীল ডুমুর ৭ম রাইফেল ব্যাটালিয়ন, যশোর ২২ রাইফেল ব্যাটালিয়ন এবং খুলনা ২৩ রাইফেল ব্যাটালিয়নের মোট ৬০০ বিডিআর সদস্যের বিচার করা হবে।

এদের মধ্যে ১৫৫ জন কারাগারে রয়েছেন। ইতিমধ্যে বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

ঢাকার পিলখানা সদরদপ্তরে ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় খুলনা, যশোর, সাতক্ষীরাসহ দেশের অন্যান্য স্থানেও বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে।

দেশের ছয়টি স্থানে বিডিআর আইনে শুধু বিদ্রোহের ঘটনার বিচার হচেছ। হত্যা ও লুণ্ঠনের মতো অপরাধের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে।

দীর্ঘ চিন্তাভাবনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে বিডিআর ঘটনার বিচারের পদ্ধতি কী হবে সে প্রশ্ন আদালত পর্যন্ত গড়িয়েছিল।

বিদ্রোহের অভিযোগে সাড়ে হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১২৭ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank