সর্বশেষ :
partners logo
1:00 am BdST, Wednesday, Feb 10, 2010
সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
Thu, Nov 26th, 2009 11:03 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

এ ছাড়া দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুমিন উল্লাহ বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (৩০) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামের আব্দুল মনাফের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ২৮ মে সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকা থেকে আব্দুর রহিমকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৯ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

গত ৫ জুলাই উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন অভিযোগপত্র দেন। এ মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে সরকারি আইনজীবী মিছবাহ উদ্দিন সিরাজ এবং আসামিপক্ষে জ্যোৎস্না ইসলাম মামলা পরিচালনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank