সর্বশেষ :
partners logo
12:50 am BdST, Wednesday, Feb 10, 2010
বগুড়ায় দুই নারীর যাবজ্জীবন
Thu, Nov 26th, 2009 11:20 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
বগুড়া, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু অপহরণ মামলায় বগুড়ায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

এ ছাড়া প্রত্যেকের তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস কারাভোগ করতে হবে।

বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কে জি মোস্তফা বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডিত দু'জন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝিনাইপাড়া গ্রামের নাসিমা খাতুন (২০) এবং মোহাম্মদ আলী হাসপাতালের ঝাড়দার মেরিনা বেগম (৩৫)।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৯ জানুয়ারি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে একটি নবজাতক অপহরণ করা হয়। ঘটনার পরদিন সিভিল সার্জন নূরুন্নাহার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্র্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নূর মোহাম্মদ একই বছরের ৫ মে আদালতে এ দু'জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank