সর্বশেষ :
partners logo
12:24 am BdST, Wednesday, Feb 10, 2010
চট্টগ্রামে বস্তিতে আগুন, ১০টি ঘর পুড়ে ছাই
Thu, Nov 26th, 2009 11:27 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকায় একটি বস্তিতে বৃহস্পতিবার বিকালে আগুনে ১০ টি বসত ঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পাঁচটার দিকে রেলওয়ে হাসপাতাল সংলগ্ন গোয়ালপাড়া তুলাতলী বস্তির একটি ঘরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিভিন্ন মালিকের ১০ টি বসতঘর পুড়ে যায়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩২২ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank