সর্বশেষ :
partners logo
12:50 am BdST, Wednesday, Feb 10, 2010
আগামী জানুয়ারি ও ফেব্র"য়ারিতে জাতীয় টিকা দিবস
Thu, Nov 26th, 2009 11:38 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোলিও নির্মূলে আগামী বছরের জানুয়ারি ও ফেব্র"য়ারি মাসে জাতীয় টিকা দিবস উদযাপন করবে সরকার।

আগামী বছরের ১০ জানুয়ারি প্রথম রাউন্ডে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে দু'ফোটা করে পোলিও টিকা, ১-৫ বছরের শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ২-৫ বছরের সব শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

দ্বিতীয় রাউন্ডে ১৪ ফেব্র"য়ারি কেবল পাঁচ বছরের কম বয়সী শিশুকে দু'ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে পোলিও নির্মূল ও হাম নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বৈঠকে ১৪ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত হাম টিকাদান প্রচারাভিযান পালনের মাধ্যমে ৯ মাস থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী সব
শিশুকে হামের টিকা দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী, অতিরিক্ত সচিব বরুণ দেব মিত্র, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ূম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শাহাদৎ হোসেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. দুয়াংভেদী সাংকোবল প্রমুখ অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩২৮ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank