সর্বশেষ :
partners logo
10:06 pm BdST, Tuesday, Feb 9, 2010
রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
Fri, Nov 27th, 2009 12:11 am BdST
Dial 2324 from your mobile for latest news  
রাজশাহী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নগরীর শিরোইল শান্তিবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৫৫) দীর্ঘদিন ধরে বেলুনের ব্যবসা করে আসছিলেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, পৌনে ১২টার দিকে পানি দিয়ে সিলিন্ডারটি পরিষ্কার করার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে রাজ্জাক মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank