সর্বশেষ :
partners logo
1:02 am BdST, Wednesday, Feb 10, 2010
হেরেও সেমিফাইনালে ফেদেরার
Fri, Nov 27th, 2009 6:40 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
লন্ডন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে হেরেও 'এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল'র সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার। অন্যদিকে জিতেও ঘরের ছেলে অ্যান্ডি মারের কপাল পুড়েছে। বছরের শেষ এটিপি টুর্নামেন্টের শেষ চারে উঠতে পারেননি তিনি।

বৃহস্পতিবার লন্ডনের অক্সিজেন এরেনায় ফেদেরার ৬-২, ৬-৭, ৬-৩ গেমে হেরে যান পোত্রোর কাছে। অন্যদিকে স্পেনের ফার্নান্দো ভাদোস্কোকে ৬-৪, ৬-৭,৭-৬ গেমে হারান মারে।

এরপরই শুরু হয় আয়োজকদের অঙ্ক কষা। কারণ রবিন লিগ পদ্ধতিতে হওয়া গ্র"প এ' থেকে এ তিনজনেরই সমান ২ জয় নিয়ে সেমিফাইনালে ওঠার কথা। কিন্তু হিসাব শেষে দেখা যায়, গ্র"প এ' থেকে তিন ম্যাচে বেশি গেম জোতার সুবাদে ফেদেরারই সেমিফাইনালে জায়গা পাচ্ছেন সবার আগে। তারপর দেল পোত্রো। আর এ নিয়মে পিছিয়ে পড়ায় অ্যান্ডি মারে বাদ!

এ নিয়ম নিয়ে ফেদেরারও অবাক, বললেন, "নিশ্চিতভাবেই এটা গোলমেলে। মারের জন্য এটা মেনে নেয়া শক্ত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৩৫ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank