সর্বশেষ :
partners logo
10:35 pm BdST, Tuesday, Feb 9, 2010
এবার পাকিস্তানকে ম্যাচে ফেরালেন আসিফ ও আমির
Fri, Nov 27th, 2009 7:24 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ডানেডিন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ইনিংসে ৯৭ রানে এগিয়ে থাকার সুবিধা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে তারা।

ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ২৪৪ রানে এগিয়ে থাকলেও নাটকীয়তায় ভরা দিনটি আসলে পাকিস্তানেরই। শুক্রবারও বৃষ্টি একং আলোর অভাবের কারণে নির্ধারিত সময় পর্যন্ত খেলা হয়নি।

সুইং, রিভার্স সুইং আর কাটারে মেতে ওঠা পাক পেসারদের সামনে রীতিমতো অসহায় দেখাচ্ছিলো কিউই ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসের শুরুতেই কোনো রান না দিয়ে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন মোহাম্মদ আমির।

পাশাপাশি মোহাম্মদ আসিফ চা বিরতির ঠিক আগে ২ রানে ২ উইকেট এবং বিরতির পর আরও দুটি উইকেট তুলে নিলে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড।

৫৩ রানে ৬ উইকেট হারিয়ে দিনশেষে আরো বেকায়দায় পড়েছে তারা। আসিফ ৪১ রানে ৪ উইকেট এবং আমির ২৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এর আগে সকালে কিউই বোলাররা ঝটপট শেষ দুটি উইকেট তুলে নিলে ৩৩২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। উমর আকমল তার অভিষেক টেস্টেই সেঞ্চুরি আর তার বড় ভাই কামরান আকমল ৮২ রান না করলে অবশ্য তিনশও পেরোতে পারতো না মোহাম্মদ ইউসুফের দল। ওই ইনিংসে
শেন বন্ড ১০৭ রানে ৫টি এবং ক্রিস মার্টিন নিয়েছিলেন ৬৩ রানে ৩ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯২২ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank