সর্বশেষ :
partners logo
1:01 am BdST, Wednesday, Feb 10, 2010
মুম্বাই টেস্টে খেলছেন না গম্ভীর
Fri, Nov 27th, 2009 8:59 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
মুম্বাই, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে খেলছেন না। অথচ এখন তিনি ফর্মের তুঙ্গে। সেঞ্চুরি করেছেন পরপর দুই টেস্টে। মুম্বাইয়ে তার অভাব বোধ করারই কথা ভারতের।

গম্ভীরের জায়গায় তৃতীয় টেস্টে দেখা যেতে পারে তামিল নাড়র উদ্বোধনী ব্যাটসম্যান এম বিজয়কে। শেন ওয়াটসনের সঙ্গে কথা কাটাকাটির জন্য গম্ভীরকে এক টেস্টের জন্য নিষিদ্ধ করা হলে গত বছর নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল তার।

তিন টেস্টের সিরিজের চুড়ান্তটি শুরু হবে ২ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। সিরিজে ভারত এ মুহুর্তে ১-০ তে এগিয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৫৬ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank