সর্বশেষ :
partners logo
1:08 am BdST, Wednesday, Feb 10, 2010
ফাঁকা চট্টগ্রাম শহর
Fri, Nov 27th, 2009 9:31 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে নগরী। শুক্রবার বিকাল থেকে একেবারে পাল্টে গেছে বন্দরনগরী চট্টগ্রামের চেনা দৃশ্যপট।

শুধুমাত্র কোরবানির পশুর হাট, কাঁচাবাজার, বাস ও রেল স্টেশনগুলো ছিল এর ব্যতিক্রম। নগরীতে বসবাসকারী অন্যান্য জেলার লোকজন বৃহস্পতিবার বিকাল থেকে ব্যাপকহারে যেতে শুরু করে।

তবে শুক্রবার সকালে শহর থেকে জেলার বিভিন্ন এলাকার স্বল্প দূরত্বের লোকজন বাড়ির উদ্দেশে শহর ছাড়ে।

সন্ধ্যা হতেই নগরীতে নেমে আসে নীরবতা। প্রতিদিনকার কোলাহল, যানজট উধাও। রিকশার টুংটাং শব্দ ও সিএনজি অটোরিকশার হর্ন ছাড়া আর কোনো শব্দ যেন কানেই আসছে না।

যাত্রীদের কাছ থেকে রিকশা ও অটোরিকশা চালকরা 'ঈদি'র নামে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

নাসিরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আবদুস সবুর বলেন, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত নয়/দশটা পর্যন্ত এখানে লম্বা যানজট থাকে। কিন্তু সকাল থেকে তা নেই।

সব মিলিয়ে এ সময়ে নগরীতে থেকে যাওয়ারা স্বস্তিতে আছেন বলেই তিনি মনে করেন।

নগরীতে ঈদ পালনকারীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বিভিন্ন পাড়া, মহল্লা ও গলিতে লোকজন কোরবানির পশুর পরিচর্যা এবং জবাইয়ের প্রস্তুতিতে নিচ্ছেন।

কোরবানির শেষ সওদা কিনতে ভিড় করেছেন কাঁচা বাজারগুলোতে। মসল্লা, তেল, লবণসহ অন্যান্য পণ্য সামগ্রী কিনছেন।

বিকালে রেয়াজুদ্দিন বাজারে আসা আলী হায়দার নামের এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৯০ টাকা কেজি দরে কিনেছি। অথচ চার-পাঁচদিন আগেও ৫ থেকে ১৫ টাকা কম ছিল।

এ ছাড়া বাজারে সয়াবিন তেলের এক লিটার বোতলে তিন টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ওই বাজারের খুচরা বিক্রেতা কবীর আহমেদ বলেন, শেষ পর্যায়ে পাইকারি বাজার থেকে বেশি দরে মাল কেনায় খুচরা বাজারে দাম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/জিএনএ/২১২০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank