সর্বশেষ :
partners logo
12:32 am BdST, Wednesday, Feb 10, 2010
৩২ রানে হারলো পাকিস্তান
Sat, Nov 28th, 2009 7:26 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ডানেডিন, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলতে দুলতে শেষ পর্যন্ত জয় ধরা দিয়েছে নিউজিল্যান্ডকে। প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়েছে তারা ৩২ রানে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ৮ উইকেটে ১৪৭ রান নিয়ে শনিবার পঞ্চম দিন শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়ান ও'ব্রায়ান ও গ্রান্ট ইলিয়ট মাত্র ছয় রান ৬ রান যোগ করেই বিদায় নেন। ফলে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৫৩ রানে। তবে প্রথম ইনিংসে ৯৭ রানে এগিয়ে থাকায় জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৫১ রান।

এ ইনিংেেসও পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আসিফ, ৪ উইকেট নিয়েছেন ৪৩ রান দিয়ে। এছাড়া ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন উমর গুল।

২৫১ তাড়া করতে গিয়ে মাত্র ২৪ রানেই খুররম মঞ্জুর (৪), ইমরান ফারহাত (১) ও ফাওয়াদ আলমের (৫) উইকেট খুইয়ে বসে পাকিস্তান। এ অবস্থায় আবার হাল ধরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উমর আকমল। অধিনায়ক মোহাম্মদ ইউসুফের সঙ্গে জুটি বেঁধে ৭১ রান তুলে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেন। ৪১ রান করে ইউসুফ ফিরে যাওয়ার পর শোয়েব মালিকের (৩২) সঙ্গে জুটি বেঁধে আরো ৬৬ রান তোলেন উমর। জয়ের পথেই ছিল পাকিস্তান। কিন্তু ১৬১ রানে শেয়েব ও ১৯৫ রানে উমরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২১৮ রানে। উমর আকমল ৭৫ রান করে শেন বন্ডকে ফিরতি ক্যাচ দেন।

নিউজিল্যান্ডকে জয় এনে দিতে শেন বন্ড ও ইয়ান ও'ব্রায়ান নিয়েছেন ৩টি করে উইকেট। দু'টি করে উইকেট নিয়েছেন ক্রিস মার্টিন ও ড্যানিয়েল ভেট্টোরি।

প্রথম ইনিংসে ৪২৯ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৩২ রানে। ড্যানিয়েল ভেট্টরিরর দলকে দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের আশা জাগিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত জয় অধরাই রয়ে গেল তাদের কাছে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩ ডিসেম্বর, ওয়েলিংটনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯০৫ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank