সর্বশেষ :
partners logo
1:17 am BdST, Wednesday, Feb 10, 2010
ভালুকায় বাস দুর্ঘটনায় নিহত ৯
Sun, Nov 29th, 2009 12:02 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ময়মনসিংহ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়িতে শনিবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে নয়জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়ার মনোয়ারা, বিপুল ও শহীদ, ময়মনসিংহের গৌরীপুরের মোজাম্মেল, হেলেনা, আজিজুর রহমান, মানিক ও উজ্জল এবং অজ্ঞাত এক মহিলা।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসটি রাত একটার দিকে মেহেরাবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশের দুইটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জনৈক বাদশার মাছের খামারের একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো চারজনের মৃত্যু হয়।

বাকি ছয় জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরে তাদের আরো দুইজন মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১১৫৪ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank