সর্বশেষ :
partners logo
12:48 am BdST, Wednesday, Feb 10, 2010
বিএনপির কোন্দলে কয়রায় ১৪৪ ধারা
Sun, Nov 29th, 2009 8:33 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
খুলনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি'র দু'গ্র"প পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় খুলনার কয়রা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ ঈদগাহ মাঠ ও এর আশপাশে এই আদেশ বলবৎ থাকবে।

সোমবার সকাল ১০টায় ওই ঈদগাহ মাঠে কয়রা উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোমরেজুল ইসলাম গ্র"প সম্মেলন ডাকে।

একইস্থানে প্রতিবাদ সমাবেশ ডাকে প্রতিপক্ষ যুগ্ম আহ্বায়ক মো. মুনীরুজ্জামান গ্র"প।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষ একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থেকেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

কয়রা থানার ওসি কাজী দাউদ হোসেন বেেলন, ঈদগাহ মাঠে সভা-সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank