সর্বশেষ :
partners logo
1:18 am BdST, Wednesday, Feb 10, 2010
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Sun, Nov 29th, 2009 9:27 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
নরসিংদী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী সদর উপজেলায় ঢাকা-নরসিংদী সড়কে রোববার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

এরা হলেন- উপজেলার ভাটপাড়া এলাকার ভাগদি গ্রামের শামীম (২২) ও তার আত্মীয় হিরা (৩০)।

সদর থানার ওসি শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীম ও তার আত্মীয় মোটরসাইকেলে করে ভাগদি গ্রামের বাড়ি থেকে ঢাকার উত্তরা যাচ্ছিলেন।

রাত সাড়ে ৭টার দিকে ভাটপাড়া এলাকায় পৌঁছার পর প্রাণ ফুডের একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ওসি জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank