সর্বশেষ :
partners logo
12:48 am BdST, Wednesday, Feb 10, 2010
সহজ জয় দিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড
Sun, Nov 29th, 2009 9:38 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
পোর্ট এলিজাবেথ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকর্ম)- ৫ ম্যাচ সিরিজের ৪র্থ ওয়ানডেতে রোববার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে জেমস অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ে ৩৬ দশমিক ৫ ওভারে মাত্র ১১৯ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ট্রটের হার না মানা ৫২, স্ট্রাউসের ৩২ আর ল্যাঙ্গেভেল্টের অপরাজিত ২৮ রানের কল্যাণে ১৮ দশমিক ৪ ওভার হাতে রেখে ৩ উইকেটে ১২১ রান করে ফেলে ইংল্যান্ড। এ জয়ের ফলে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া এ সিরিজে ২-১ এগিয়ে গেল সফরকারীরা।

ম্যাচটি হয়েছে আসলে অ্যান্ডারসন আর দক্ষিণ আফ্রিকার মধ্যে। আর তাতে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৫ উইকেট পেয়ে অ্যান্ডারসনই জয়ী। পিটারসেনের ৫১ ছাড়া স্বাগতিকদের ইনিংসে খুব বলার মতো স্কোর একটাও নেই।

২৩ রানে ৫ উইকেট নিয়ে অ্যান্ডারসনই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১৩০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank