সর্বশেষ :
partners logo
10:35 pm BdST, Tuesday, Feb 9, 2010
চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকে আগুন
Sun, Nov 29th, 2009 9:58 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের জুবিলি রোড শাখায় রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে ব্যাংকটির স্টোর রুমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।

তিনি বলেন, খবর পেয়ে দমকল বহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে স্টোর রুমে থাকা কাগজপত্র ও মামালাল পুড়ে গেছে বলে জানান দমকল কর্মকর্তা জসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/২১৫০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank