সর্বশেষ :
partners logo
1:08 am BdST, Wednesday, Feb 10, 2010
বিশ্বকাপের আগেই অবসরে যেতে পারেন মুরালিধরন
Sun, Nov 29th, 2009 10:02 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ বিশ্বকাপের আগেই অবসর নিয়ে ফেলতে পারেন মুত্তিয়া মুরালিধরণ। ক্যারিয়ারের শেষ ভারত সফরে এসে এখনো ভালো করতে না পারাতেই সর্বকালের সফলতম এই স্পিনারকে ক্রিকেটকে বিদায় নেয়ার কথা বাধ্য করছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক পেয়েছেন মাত্র ৫ উইকেট। তাও ৩৯৬ রানের বিনিময়ে। গড় ৭৯.২০!

তাই হতাশা নিয়েই মনে যে এখন অবসর নিয়ে ফেলার কথা উঁকি মারছে সে কথা জানান মুরালিধরণ,"আমার বয়স এখন ৩৭। এখন আর আগের মতো সমানতালে বল করতে পারি না। ১৫-১৬ ওভার বল করেই ক্লান্ত হয়ে পড়ি। তবে চেষ্টা করব একদিনের ক্রিকেট চালিয়ে যেতে যেখানে মাত্র ১০ ওভার বল করতে হয়। যদি দেখি সব কিছু ঠিকঠাক মতো এগুচ্ছে না, তবে বিশ্বকাপের আগে আমি দু' ধরনের ক্রিকেট থেকেই অবসর নিতে পারি।"

তবে এ পর্যন্ত ১৩১ টেস্টে ২২.৫৮ গড়ে ৭৮৮ উইকেট নেয়া মুরালিধরণ এ-ও জানিয়েছেন তার অবসর নেয়া না নেয়া নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর," তবে সব কিছুই নির্ভর করবে আমার শরীর কতটা নিতে পারছে তার ওপর। টেস্ট ক্রিকেটে ব্যাপারটা একটু কঠিন হয়ে পড়ছে। কারণ. আমি সব সময়ই প্রতিপক্ষের জন্য ভয়ের ব্যাপার ছিলাম। তবে এ মুহূর্তে সেটি আর মনে হচ্ছে না। তাই আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে অবসর নেওয়াটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করছি।"

ক্রিকইনফো অবলম্বনে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১৫৭ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank