সর্বশেষ :
partners logo
1:01 am BdST, Wednesday, Feb 10, 2010
কিশোরগঞ্জে হামলায় বিএনপি নেতা আহত
Sun, Nov 29th, 2009 11:37 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
কিশোরগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান আহত হয়েছেন।

রোববার রাতে এই হামলার জন্য জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে দায়ী করেছেন তিনি।

তবে ওই দুই নেতা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ভূঁইয়া ও ওয়ালীউল্লাহ রাব্বানীর নেতৃত্বে আমার ওপর সন্ত্রাসীরা হামলা করেছে।"

এর মাধ্যমে তারা আগামীকালের জেলা সম্মেলন পণ্ড করতে চায় বলে তিনি মন্তব্য করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলা বিএনপির সম্মেলন শেষে কিশোরগঞ্জ শহরে ঢোকার পর পশু হাসপাতালের সামনে রাত ৯টার দিকে ফজলুর রহমানকে বহনকারী জিপের ওপর অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হামলা চালায়। তাদের ছোড়া ঢিল গাড়ির কাচ ভেঙে তার বাম চোখের উপরে ও নিচে আঘাত করে।

কর্তব্যরত চিকিৎিসক সুবীর নন্দী জানান, ফজলুর রহমানের ক্ষতস্থানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি হামলার ব্যাপারে কিছু জানি না।"

আরেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২৩১৬ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank