সর্বশেষ :
partners logo
12:50 am BdST, Wednesday, Feb 10, 2010
৭০ শতাংশ জেলা সম্মেলন শেষ: বিএনপি
Mon, Nov 30th, 2009 3:01 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জেলা পর্যায়ের সম্মেলন ৭০ শতাংশ শেষ হয়েছে বলে দাবি করেছেন দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।

জেলা পর্যায়ের সময়সীমা শেষ হচ্ছে সোমবার।

সময়সীমার শেষ দিন বাদ-বাকি জেলার সম্মেলন শেষ হবে বলে জানিয়ে তিনি সোমবার সাংবাদিকদের বলেন, "নানা প্রতিবন্ধকতা ও বাধার মধ্যে বিভিন্ন জেলায় সম্মেলন হচ্ছে।"

দলীয় কোন্দলে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির স্থানীয় শাখাগুলোর সম্মেলন হতে পারেনি।

নির্ধারিত সময়সীমার মধ্যে যেসব জেলায় সম্মেলন হবে না- তাদের জাতীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে অন্তুর্ভূক্ত করার বিষয়ে দলের নীতিনির্ধারক ফোরাম সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিএনপির দপ্তর সম্পাদক বলেন, ''জাতীয় কাউন্সিল সফল করতে উপকমিটিগুলো কাজ করছে। সবকিছুই এগিয়ে চলছে। আজ (সোমবার) শেষ দিনে নড়াইল, ময়মনসিংহ (উত্তর), কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা সম্মেলনে আমাদের কেন্দ্রীয় নেতারা যোগ দিচ্ছেন।''

৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ জানান, দলীয় চেয়ারপারসন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। জেলা সম্মেলন শেষ হওয়ার পরপরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে যুব দলের সহসভাপতি কাউয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাবেক ছাত্র নেতা আসাদুল করিম শাহিন, আবদুল মতিন জনি,মনির হোসেন, এ বি এম মোশাররফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪৫৩ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank