সর্বশেষ :
partners logo
12:41 am BdST, Wednesday, Feb 10, 2010
মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত ২০
Mon, Nov 30th, 2009 3:26 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
মুন্সীগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার চরের দখল নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

উপজেলার চরবলাকি নয়াগাঁও গ্রামে সোমবার সকালে এ সংঘর্ষের সময় বেশ কিছু বাড়ি-ঘর ভাংচুর হয়েছে।

আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেলে এবং বাকী ১৬ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ওসি তারিকুজ্জামান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরবলাকি নয়াগাঁও গ্রামে রোববার বিকেলে বিএনপি নেতা গিয়াসউদ্দিন ও আওয়ামী লীগ নেতা আমিনুল হকের নেতৃত্বে চরদখল নিয়ে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার সকাল ৮টার দিকে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে আমিনুল, রহমান, ইকবাল ও ছাত্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি তারিকুজ্জামান জানান।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫২০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank