সর্বশেষ :
partners logo
12:32 am BdST, Wednesday, Feb 10, 2010
নড়াইলে সংঘর্ষে একজন নিহত
Mon, Nov 30th, 2009 6:34 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
নড়াইল, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

রোববার বিকালে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এই সংঘর্ষে গুরুতর আহত ইউনুস বিশ্বাস (৪৫) সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আহতদের মধ্যে আরো তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটজন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা মধ্যে আছেন- আক্কাস মোল্লা (৪৫), জাকির খান (৪২) ও মিল্টন মোল্লা (৩০), লিটন বিশ্বাস (২৫), রিপন খান (২৬), ফসিয়ার মোল্লা (৪৭), ইকলাস মোল্লা (৫০), আফরাস মোল্লা (৫৫), আতিয়ার মোল্লা (৪৫), ইয়াদ আলী (২৫) ও ইয়ামিন মোল্লা (২৫)।

নড়াইল সদর থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে মাছ ধরাকে কেন্দ্র করে রামেশ্বরপুর গ্রামের শামসুর রহমান বিশ্বাস ও সোহরাব মোল্লা গ্র"পের লোকদের মধ্যে কথাকাটি হয়। এর জের ধরে রোববার বিকেল ৫টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ওসি জানান, আবার সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৩ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank