সর্বশেষ :
partners logo
1:00 am BdST, Wednesday, Feb 10, 2010
ক্ষতিপূরণ দিতে বলেছেন হাফিজ
Mon, Nov 30th, 2009 6:42 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার লালমোহনে লঞ্চ দুর্ঘটনার শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন ওই এলাকার সাবেক সাংসদ বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।

সোমবার বিকালে মক্কা থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সরকারকে দুঘর্টনায় নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে।

মেজর হাফিজ বলেন, "আমার এলাকায় এই দুর্ঘটনা ঘটায় আমি শোকাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।"

হজ পালন করতে মক্কায় অবস্থানরত হাফিজ দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের দাবিও জানান।

ঈদের আগের রাতের ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৪ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৮৪২ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank