সর্বশেষ :
partners logo
12:27 am BdST, Wednesday, Feb 10, 2010
অধিনায়কত্ব ছাড়ছি না: ক্রিস গেইল
Mon, Nov 30th, 2009 7:12 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ছাড়ছেন না ক্রিস গেইল। তবে তিন দিনে ব্রিসবেন টেস্ট হেরে যাওয়াটা যে তার জন্যও অস্বস্তিকর, নিজের লেখা এক কলামে সে কথা স্বীকার করেছেন তিনি।

ক্রিস গেইল বলেন," আমি জানি কিছু সমালোচক মনে করেন এই পদের জন্য আমি সঠিক লোক নই। তবে আমি দায়িত্ব ছেড়ে যাচ্ছি না। আমাকে অধিনায়ক হিসাবে পছন্দ করা হয়েছে এবং আমার সামর্থ্যরে সেরাটা দিয়ে আমি এ দায়িত্ব সামলাবো। আমার হৃদয়মনজুড়ে এখন এই চিন্তা। আমি সত্যিই মনে করি, ওয়েস্ট ইন্ডিজের এ ক্রান্তিকালের চ্যালেঞ্জ সামলানোর জন্য আমিই সঠিক লোক।"

অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস এবং ৬৫ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৫৫ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank