সর্বশেষ :
partners logo
12:32 am BdST, Wednesday, Feb 10, 2010
আর্সেনালকে হারিয়ে শীর্ষে উঠে গেল চেলসি
Mon, Nov 30th, 2009 7:14 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালকে ০-৩ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে চেলসি। দিনের আরেক বড় ম্যাচে এভারটনের বিপক্ষে লিভারপুল জিতেছে ২-০ গোলে।

চেলসি-আর্সেনাল ম্যাচের ৪০ মিনিটের আগ পর্যন্ত খেলা ছিল একেবারে একঘেয়ে। এলোমেলো ফুটবল খেলছিল দু'দলই। কিন্তু ৪০ মিনিটে চেলসির দিদিয়ের দ্রগবার গোলের পর জীবন ফিরে আসে খেলায়। অ্যাশলে কোলের ক্রস থেকে গোলটি করেন দ্রগবা। এর ৪ মিনিট পর আবারো একই জায়গায় বল ক্রস করেন অ্যাশলে কোল। বলটি যাতে দ্রগবার কাছে না যায়, সে চেষ্টা করতে গিয়ে টমাস ভারমায়েলেন বল পাঠিয়ে দেন নিজের জালে। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন দ্রগবা।

এই জয়ের ফলে চেলসির পয়েন্ট দাঁড়ালো ৩৬, ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ পয়েন্ট বেশি। ২৬ পয়েন্ট নিয়ে টটেনহাম হটস্পার তৃতীয়, ২৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল চতুর্থ ও ২৩ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে পঞ্চম স্থানে।

দিনের আরেক বড় ম্যাচে কপাল জোরে লিভারপুল ১২ মিনিটে এগিয়ে যায়। হাভিয়ের মাসচেরানোর চমৎকার একটি শট ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে পাঠিয়ে দেন জোসেফ ইয়োবো। তবে খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে আরেকটি গোল হজম করতে হয় অ্যাভারটনকে। গোলটি করেন ডির্ক কুইয়েট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯০৯ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank