সর্বশেষ :
partners logo
1:01 am BdST, Wednesday, Feb 10, 2010
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
Mon, Nov 30th, 2009 7:15 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
বগুড়া, ৩০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সোমবার বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কে কোচ ও হিউম্যান হলারের সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছে।

শেরপুর উপজেলার ছনকার বিরইলের এ দুর্ঘটনায় ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, বিকেল ৫টায় বগুড়া থেকে ঢাকা অভিমুখী কোচের সঙ্গে শেরপুরগামী একটি হিউম্যান হলারের (ঢাকা-মেট্রো-৪৯৭৬) সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাধন (৩০),ভোলা (৬০),মজিদ(৩০),মানিক(২০) ও আরো তিন জন নিহত হয়েছেন। নিহত অন্য তিনজনের নাম জানা যায়নি। ঘটনার পর পরই কোচটি দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার পর রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

নিহত সবাই স্থানীয় বাসিন্দা হওয়ায় ঘটনার পরপরই তাদের আতীয়স্বজন লাশ নিয়ে চলে যায় বলে তিন জনের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯০৮ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank