সর্বশেষ :
partners logo
12:41 am BdST, Wednesday, Feb 10, 2010
এটিপি চ্যাম্পিয়নশিপ জিতলেন ডেভিডেঙ্কো
Mon, Nov 30th, 2009 7:39 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আর্জেন্টিনার মার্টিন দেল পোত্রোকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড টুর শিরোপা জিতে নিয়েছেন নিকোলাই ডেভিডেঙ্কো। ফাইনালে বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়নকে হারিয়েছেন তিনি ৬-৩, ৬-৪ গেমে। রাশিয়ার ডেভিডেঙ্কোর জন্য এটি ক্যারিয়ারের সেরা সাফল্য।

গ্র"প 'বি'-র প্রথম ম্যাচে জোকোভিচের কাছে হেরে গিয়েছিলেন ডেভিডেঙ্কো। কিন্তু তারপর আর ফিরে তাকাননি। রাফায়েল নাদাল এবং রবিন সডারলিঙ্ককে হারিয়ে উঠে আসেন সেমিফাইনালে। সেখানে তার প্রতিপক্ষ ছিল বিশ্বসেরা রজার ফেদেরার। সেই বাধাও অতিক্রম করে চলে আসেন ফাইনালে। রোববারের ম্যাচে দেল পোত্রোও উড়ে যান ডেভিডেঙ্কোর কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৩১ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank