সর্বশেষ :
partners logo
1:00 am BdST, Wednesday, Feb 10, 2010
চেয়ারপারসন নির্বাচনে বিএনপির তফসিল ঘোষণা মঙ্গলবার
Mon, Nov 30th, 2009 7:46 pm BdST
Dial 2324 from your mobile for latest news  
ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের জাতীয় কাউন্সিলে চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য মঙ্গলবার তফসিল ঘোষণা করবে প্রধান বিরোধী দল বিএনপি।

সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের প্রধান টি এইচ খান এ তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।

এদিকে নির্বাচন পরিচালনার জন্য টি এইচ খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিএনপি। এর অন্য সদস্যরা হলে অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান ও সানাউল্লাহ মিয়া।

খালেদা জিয়া ১৯৮৩ সাল থেকে বিএনপির চেয়ারপারসন হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন। সর্বশেষ ১৯৯৩ সালের কাউন্সিল অধিবেশনে খালেদা জিয়া দ্বিতীয় দফা দলের চেয়ারপারসন পুনঃনির্বাচিত হন।

১৬ বছর পর আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে। সে লক্ষ্যে দলের গঠনতন্ত্র অনুযায়ী কেবল চেয়ারপারসন পদে সরাসরি নির্বাচনের বিধান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
 
 

Rank