সর্বশেষ :
partners logo
12:25 pm BdST, Thursday, Sep 9, 2010
নিহত সেনা সদস্যদের প্রতি খালেদার শ্রদ্ধা
Thu, Feb 25th, 2010 5:39 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের সময় নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয নেতা খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় বনানী সামরিক কবরস্থানে নির্মিত বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে ফুল দেন তিনি।

২০০৯ সালে নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাতও করেন খালেদা।

পরে খালেদা জিয়সহ বিএনপি নেতারা সামরিক কবরস্থানে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ কর্মকর্তার কবরে ফুল দেন।

খালেদার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, মাহবুবুর রহমান, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিঞা, সহসভাপতি কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইনাম আহমেদ চৌধুরী, মাহমুদুল হাসান, মুশফিকুর রহমান প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

Rank