সর্বশেষ :
partners logo
9:29 am BdST, Monday, Sep 6, 2010
লালবাগে বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত
Wed, Mar 10th, 2010 2:32 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news  
ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড়ে শহীদনগর বস্তির মাঠে বুধবার দুপুরে বোমা বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।

বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন।

আহতরা হলো- দেড় বছরের শফিকুল, ছয় বছরের ঝুমুর ও আট বছরের আঁখি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদনগর বস্তি মাঠে ওই তিন শিশু পড়ে থাকা একটি ককটেল (ঘরে তৈরি বোমা))কে বোতল ভেবে তা নিয়ে খেলা করছিলো। হঠাৎ এটি বিস্ফোরিত হয়।

কোনো সন্ত্রাসী দল বোমাটি ফেলে রেখে গেছে বলে আনোয়ার হোসেনের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪২৫ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

Rank