প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব লাইফস্টাইল শিক্ষাঙ্গন স্বাস্থ্য
Wednesday, July 9, 2008 8:45am
 
 
আবহাওয়ার পূর্বাভাস
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে সোমবার অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে মাঝারি পর্যায়ের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের সান্ধ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপ ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
 
তাপমাত্রা °সে
আর্দ্রতা (%)
সর্বোচ্চ
সর্বনিম্ন
সকাল ৯টা
সন্ধা ৬টা
 ঢাকা ৩২.৭ ২৫.৮ ৮৩ ৭৩
 চট্রগ্রাম ২৯.২ ২৪.৪ ৮৩ ১০০
 খুলনা ৩০.৫ ২৫.০ ৯৯ ৯৩
 রাজশাহী ৩২.৫ ২৫.৪ ৯১ ৭৯
 সিলেট ৩১.২ ২৪.৬ ৯৮ ৬৪
 বরিশাল ৩১.৫ ২৫.৪ ৮৮ ৯৫
 
 
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি অর্থনীতি খেলা বিশ্ব লাইফস্টাইল শিক্ষাঙ্গন স্বাস্থ্য
©bdnews24.com